×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৩-০২
  • ১০৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার
রাজশাহী প্রতিনিধিঃ-রাজশাহীর দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পৌর এলাকার হরিপুরের একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম জানান, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তিনি বেশকিছু দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।সকালে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আসলাম উদ্দিন, দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat