×
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৩
  • ৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাধা এলে বিএনপি আরো কঠোর হবে : গয়েশ্বর
নিজস্ব প্রতিনিধি: –  গ্যাসের মূল্যবৃদ্ধির মতো সরকারি সিদ্ধান্তগুলোর প্রতিবাদে কর্মসূচিতে বাধা এলে বিএনপি আরো কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এই হুঁশিয়ারির কথা জানান গয়েশ্বর। বিএনপির এই নেতা বলেন, পরিবহন খাতে অসন্তোষ সৃষ্টির প্রধান ব্যক্তি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি পরিবহন খাতকে জিম্মি করে রেখেছেন।‘আমাদের কালকের কর্মসূচি, এর চেয়ে আরো বড় বড় কর্মসূচি আসবে। সেই কর্মসূচি যদি বাধাগ্রস্ত হয়, সে বাধা অতিক্রম করার জন্য পরবর্তী আরো কঠিন এবং কঠোর আসতে বাধ্য’, বলেন গয়েশ্বর।‘কারণ সরকার একদিকে ভোট চাচ্ছে, হেলিকপ্টারে বেড়াচ্ছে, অন্যদিকে বিরোধী দলকে কোর্টের বারান্দায় দাঁড় করায়া রাখছে’, যোগ করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।এর আগে গতকাল বৃহস্পতিবার অবস্থান কর্মসূচিতে গ্যাসের মূল্যবৃদ্ধিকে গণবিরোধী ও অযৌক্তিক আখ্যায়িত করে তা কমানোর দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, ‘সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এটা সম্পূর্ণভাবে একটা অযৌক্তিক সিদ্ধান্ত।’‘এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। তাদের জনগণের কাছে কোনো জবাব দিতে হয় না। সে কারণে তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েই চলেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat