×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান
  • প্রকাশিত : ২০১৭-০৩-১০
  • ১৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক জয়নুল আবেদীন (জং) ইন্তেকাল করেছেন
নিজস্ব প্রতিনিধি:- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক জয়নুল আবেদীন (জং) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।জাতীয় প্রেসক্লাবের সার্বক্ষণিক সদস্য জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।এক শোকবার্তায় তারা বলেন, জয়নুল আবেদীনের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিক ও ভাষা সৈনিককে হারালো।তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজা শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat