×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৩-১০
  • ৮৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি
সিটি সম্পাদক  মাহামুদা আক্তার আসমা:- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হয়েছে। এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টিও হয়েছে। এই বৃষ্টিতে নগরবাসী ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। বৃষ্টির কারণে ধুলোবালি থেকেও নিস্তার পেয়েছে রাজধানীবাসী। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এসব বিভাগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে।আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্ন হ্রাস পেতে পারে।আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের রাজারহাটে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে সীতাকুন্ড ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০-১৫ কিলোমিটার, যা উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়ারূপে ঘন্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ ডিগ্রি।আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বিদ্যমান আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৬ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ১১ মিনিটে।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat