×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৩-১১
  • ৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বের চারটি দেশের অন্তত দুই কোটি মানুষ চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে
আন্তর্জাতিক ডেস্ক:- বিশ্বের চারটি দেশের অন্তত দুই কোটি মানুষ চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে। ১৯৪৫ সালের পর এখন বিশ্বে এটাই সবচেয়ে বড় মানবিক সংকট বলে জানিয়েছে জাতিসংঘ।আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও নাইজেরিয়ায় অন্তত দুই কোটি মানুষ অনাহার ও অভাবের মধ্যে পড়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এত বেশি মানুষ সংকটের মুখে পড়েনি। জাতিসংঘ বলছে, দক্ষিণ সুদানে প্রায় এক লাখ মানুষ খাবার না পেয়ে মারা গেছে। সেখানে দেশজুড়ে এখন তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। সোমালিয়ায় গত ছয় বছর আগে ঘোষিত সর্বশেষ দুর্ভিক্ষে অন্তত দুই লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারায়। সেখানে চলতি মাসের শুরুতে এক এলাকাতেই ৪৮ ঘণ্টায় ১১০ জন মারা গেছে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান স্টেফান ওব্রায়েন নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, ‘এখনই এ বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে ওই সব দেশের বহু মানুষ মারা যাবে। বিশেষ করে ইয়েমেনের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন। কারণ দেশটির দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠী (এক কোটি ৯০ লাখ) সংকটে পড়েছে এবং সেখানকার পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat