×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৮
  • ৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুসে এর নতুন মোবাইল
তথ্য ও প্রযুক্তি ডেস্ক:-মোবাইলের ব্যাটারি চার্জ না থাকা নিয়ে সমস্যার অন্ত থাকে না। তাই এবার শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে নতুন এক মোবাইল। এটি বাজারে এনেছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। মোবাইলের ব্যাটারি সমস্যা কমবেশি আমাদের অনেকের রয়েছে। তাই ভালো ব্যাটারির জন্য আমরা সেইরকম কোনো মোবাইল সেট খুঁজি। আজ রয়েছে এমন একটি শক্তিশালী ব্যাটারির ফোনের কথা, যেটি বাজারে এনেছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। নতুন এই মোবাইল ফোনটির মডেল আসুস জেনফোন ৩ জুম। এই ফোনটিতে আরও রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারেরর ব্যাটারি ও ৪ জিবি র‌্যাম! এই ফোনটি দেখতে অনেকটা আইফোন ৭ এর মতো।আসুস জেনফোন ৩ জুম মোবাইল ফোনটিতে আরও রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লে। এর ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এই মোবাইল ফোনটিতে রয়েছে ২.৫ গিগাহার্জের কোয়াডকোর ইনটেল অ্যাটম জেড৩৫৮০ প্রসেসর।নতুন মোবাইল ফোনটি ৩২, ৬৪ ও ১২৮ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।আসুসের নতুন এই মোবাইল ফোনটিতে রিয়ারে ১২ মেগাপিক্সেলের দুইটি ক্যামের রয়েছে। ফ্রন্টে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। অর্থাৎ সেলফি তোলার জন্য সেরা ক্যামেরা পাওয়া যাবে এই নতুন সেটটিতে।আসুস জেনফোন ৩ জুম মোবাইল ফোনটি অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত। এই মোবাইল ফোনটির মূল্য পড়বে ৩৯৯ ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat