×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৯
  • ১০০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তামিম আউট উত্তেজিত দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক:- তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়ে দলকে দারুণভাবে স্বপ্ন দেখাচ্ছিলেন তামিম ইকবাল ও সাব্বির রহমান। বিশেষ করে অভিজ্ঞ ওপেনার তামিম যেভাবে দৃঢ়তা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। উদ্বোধনীতে খেলতে নেমে ৮২ রানের অসাধারণ একটি ইনিংস খেলেও ফেলেন তিনি। ঠিক তখনই দলের জন্য বিপদ ডেকে আনেন তিনি। পেরেরার বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি। তামিম আউট হওয়ার পরেই ড্রেসিংরুমে উত্তেজিত হয়ে পড়েন দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর সেই উত্তেজনা টেলিভিশনের ক্যামেরায় ধরাও পড়ে। তিনি উত্তেজিত হয়ে কিছু একটা বলছিলেন, সেটাও দেখা যায়।তামিমের এই আউটের প্রভাব যে ম্যাচে পড়েছে, তা ভালোভাবেই বোঝা যায় কিছুক্ষণ পর সাব্বির রহমান সাজঘরে ফিরে গেলে। ফিরে যাওয়ার আগে ৪১ রান করেন এই তরুণ ব্যাটসম্যান।এর আগে লাঞ্চের আগে হেরাথের দুই বলে দুই উইকেটে হারিয়ে চাপে পড়ে যায় মুশফিকের দল। সেখান থেকে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথটা প্রশস্ত করছেন তামিম-সাব্বির।২২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। হেরাথের বলে এগিয়ে এসে উইকেট বিলিয়ে দেন সৌম্য সরকার। পরের বলেই ইমরুল কায়েসকে স্লিপে গুনারত্নের তালুবন্দি করান লঙ্কান অধিনায়ক।এর আগে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের ৩১৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। আজ পঞ্চম দিনে ব্যাট হাতে মাঠে নেমে দিনের প্রথম এক ঘণ্টা বাংলাদেশের বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন শ্রীলঙ্কার লোয়ার অর্ডারের ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরা ও সুরঙ্গা লাকমল। অবশেষে রানআউট হয়ে ফিরছেন পেরেরা। অর্ধশত পূর্ণ হওয়ার পরপরই রানআউট হন পেরেরা।দিলরুয়ান পেরেরা আউট হওয়ার পর বেশিক্ষণ টেকেননি লাকমলও। সাকিবের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হন লাকমল। ৪২ রান করেন এই পেসার।এর আগে আজ সকালে ব্যাট হাতে নামার সময় ২ উইকেট হাতে রেখে লঙ্কানদের লিডটা ছিল ১৩৯ রানের। ২ উইকেট নিয়ে আজ আরো ৫১ রান যোগ করে স্বাগতিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat