×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান
  • প্রকাশিত : ২০১৭-০৩-২২
  • ৭৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন
বিশেষ প্রতিনিধি:-শ্রদ্ধা ও উৎসাহের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠের পাশাপাশি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়।
 
আলোচনায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, দর্শন, শিশুদের জন্য তার ভালোবাসা ও বাংলাদেশের স্বাধীনতায় তার অবদান স্মরণ করেন। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৭ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ কারণ বঙ্গবন্ধুর বিরামহীন সংগ্রাম, আপোষহীন নেতৃত্ব ও উৎসর্গের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুত্থান ঘটেছে। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান।এছাড়া কবিতা আবৃত্তি ও শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন হাইকমিশনার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সবশিশুদের জনপ্রিয় কথাসাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস ‘আমার বন্ধু রাশেদ’ বইটি উপহার দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat