×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৪-১২
  • ৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নববর্ষের অনুষ্ঠানে টাকা না দেয়ার অভিযোগে নড়াইলে এক প্রধান শিক্ষককে মারপিট
নড়াইল প্রতিনিধি:- নববর্ষের অনুষ্ঠানে টাকা না দেয়ার অভিযোগে নড়াইলে এক প্রধান শিক্ষককে মারপিটের ঘটনা ঘটেছে।বুধবার জেলার লোহাগড়া উপজেলার বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ ঘটনা ঘটে। এতে প্রধান শিক্ষক এ বি এম কামরুজ্জামান (৫২) আহত হয়েছেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও কোটাকোল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্যা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রধান শিক্ষকের নাক দিয়ে রক্ত বের হওয়ায় প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধান শিক্ষক এ বি এম কামরুজ্জামান জানান, পহেলা বৈশাখের আয়োজনের জন্য ছাত্রছাত্রীরা বিদ্যালয় চত্বর সাজাচ্ছিল। তাদের টাকা দিতে হবে এ কথা বলে আব্দুর রাজ্জাক মোল্লা আমার কাছে ১০হাজার টাকা দাবি করেন। আমি বলেছি, এভাবে টাকা দেওয়া যাবে না। টাকা সংশ্লিষ্ট উপকমিটির মাধ্যমে দিব। এ নিয়ে তিনি জোর করার পরও তাকে টাকা না দেওয়ায় তিনি আমাকে বেধড়ক মারপিট করেছেন।এ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, ‘এর আগে কখনো টাকা দাবি করেছি, এটি সঠিক নয়। বৈশাখী আয়োজনে ছাত্রছাত্রীরা কক্ষ সাজাচ্ছিল, তাদের দেওয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে টাকা চেয়েছিলাম। তিনি উত্তেজিত হওয়ায় সামান্য হাতাহাতি ঘটনা ঘটেছে।’ লোহাগড়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আব্দুর রাজ্জাক মোল্যাকে আসামি করে বুধবার বিকেলে থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
Share Button

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat