×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৫
  • ১০৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রির সরকারি স্বীকৃতি উগ্রগোষ্ঠীকে পুরস্কৃত করার ষড়যন্ত্র : আহলে সুন্নাত ওয়াল জমায়াত
 নিজস্ব প্রতিনিধি:-কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রির সরকারি স্বীকৃতি উগ্রগোষ্ঠীকে পুরস্কৃত করার ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমায়াত।সেইসঙ্গে আগামী সোম ও মঙ্গলবার সারা দেশের প্রত্যেক জেলা-উপজেলায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।  আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, ২০১৩ সালে শাপলা চত্বর থেকে যাদের নির্মমভাবে পিটিয়ে তাড়ানো হয়েছিল সেই তাদেরই সরকারি পুরস্কারের ঘোষণা রীতিমতো হতাশাব্যঞ্জক। সরকারের এ উদ্যোগকে ষড়যন্ত্রমূলক আঁতাত বলেও মন্তব্য করেন তিনি।এ সময় অভিযোগ করা হয়, সরকার হেফাজতে ইসলামকে সবকিছুতেই ছাড় দিয়ে যাচ্ছে। অথচ আহলে সুন্নাতের সব কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে।সংবাদ সম্মেলনে মোছাহেব উদ্দিন বখতিয়ার আরো বলেন, দাবি আদায়ে প্রাথমিকভাবে আগামী সোম ও মঙ্গলবার সারা দেশের জেলা-উপজেলায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালনের জন্য আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছি।আহলে সুন্নাতের এই নেতা বলেন, আগামী বৃহস্পতিবার প্রত্যেক জেলা থেকে প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হবে। এরপর অগ্রগতি দেখে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat