×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৬
  • ৬৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বের দীর্ঘতম কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার পৌঁছেছেন
নিজস্ব প্রতিনিধি: –বিশ্বের দীর্ঘতম কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার পৌঁছেছেন। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে কক্সবাজারে অবতরণ করেন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। পরে তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েতে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ চলাচল উদ্বোধন করবেন। আজ প্রধানমন্ত্রী কক্সবাজারে মোট ১৬টি প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে বোয়িং ৭৩৭-৮০০ এর চলাচল উদ্বোধন একটি। এরপর তিনি দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন।২০০৯ সালে ক্ষমতায় আসার পর কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঞ্চম সফর এটি।স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সকাল ১১টায় বিশ্বের দীর্ঘতম ৮০ কিলোমিটার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উদ্বোধনের কথা রয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি কর্তৃক এক হাজার ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক।প্রধানমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রয়েছেন।বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কক্সবাজার সরকারি কলেজের একাডেমিক ভবন ও পরীক্ষা হল, কক্সবাজার সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাস এবং মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন লাইনের উদ্বোধন করবেন।এ ছাড়া বাঁকখালী নদীর ওপর নির্মিত ব্রিজ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অফিস ভবন, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার আইটি পার্ক, এলএনজি টার্মিনাল, ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম), নাফ ট্যুরিজম পার্ক, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুননেসা মুজিব মহিলা কলেজের একাডেমিক ভবন ও কুতুবদিয়া কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat