×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৩
  • ১০২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যে পীতজ্বরে ২৫৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:- ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যে চলতি বছর পীতজ্বরে আক্রান্ত হয়ে অন্তত ২৫৯ জন মারা গেছে। শুক্রবার দেশটির সরকার এক ঘোষণায় একথা জানায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ২৫৯ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে আরো ৪৭ ব্যক্তির প্রাণহানির সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানানো হয়েছে।ইতোমধ্যে সেখানে পীতজ্বরে আক্রান্তদের সংখ্যা বেড়ে ৭৫৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ রোগে আক্রান্ত হয়েছে এ আশংকায় স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো ৬২২ জনকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে বলে জানাচ্ছে বার্তা সংস্থা সিনহুয়া।ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মাইনাস গেরাইস ও এসপিরিতো সান্তোতে সবচেয়ে বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে। জানা গেছে, এ দুটি রাজ্যে যথাক্রমে ৪৮৮ ও ২৩৪ জনের এই রোগ ধরা পড়েছে। উল্লেখ্য, জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো এডিস এইগিপটি মশার মাধ্যমে এই রোগ ছড়ায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat