×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৬
  • ৬৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের বাজারে এলো নতুন রূপে পুরোনো মডেল নোকিয়া ৩৩১০
নিজস্ব প্রতিনিধি:- কয়েক মাস অপেক্ষার পর ভারতের বাজারে এলো নতুন রূপে পুরোনো মডেল নোকিয়া ৩৩১০। মডেলের সঙ্গে মিল রেখে ফোনটির দামও নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩১০ রুপি। ভারতের বাজারে বিক্রি শুরু হবে ১৮ মে, বৃহস্পতিবার। মডেলটির চারটি রঙের মুঠোফোন কিনতে পারবেন গ্রাহকরা। এই রংগুলোর মধ্যে রয়েছে লাল, হলুদ, গাঢ় নীল ও ধূসর। যাঁরা কথা বলতে সাধারণ একটি মুঠোফোন ব্যবহার করতে চান অথবা মূল মুঠোফোনের সঙ্গে আরেকটি বিকল্প রাখতে চান, তাঁদের কথা বিবেচনা করে নতুন সেটটি বাজারে এনেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। এই মডেলটির সঙ্গে অনেকের আবেগ জড়িয়ে আছে। সেই দিকটি বিবেচনায় নিয়ে পুরোনোটির মতোই এটিতে দীর্ঘমেয়াদি ব্যাটারি, সাপ খেলার অপশন রাখা হয়েছে। এ ছাড়া মুঠোফোনটি থেকে টু জি গতিতে ইন্টারনেটে কাজ করা যাবে। আগেরটির মতো নতুন সেটেও থাকছে হাইলাইট, মাইক্রো-ইউএসবি পোর্ট। তবে আগেরটির মতো এটিতে থাকছে না চিকন পিনের চার্জার। এ ছাড়া নোকিয়ার স্ল্যাম প্রযুক্তি ব্যবহার করে  সংযুক্ত করা হয়েছে ব্লুটুথ ৩.০। এটির স্টোরেজ থাকবে ১৬ মেগাবাইট। তবে এটিকে মাইক্রো এসডি কার্ড দিয়ে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এই মুঠোফোনটির সামনে কোনো ক্যামেরা থাকবে না। তবে পেছনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যাতে এলইডি ফ্ল্যাশ থাকবে। এ ছাড়া থাকছে এফএম রেডিও শোনার সুযোগ। নতুন এই ভার্সনের ব্যাটারিটি এক হাজার ২০০ মেগাহার্টজের, যা দিয়ে টানা ২২ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat