×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৪
  • ৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে বিতর্কিত
নিজস্ব প্রতিনিধি:- টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষপদে অব্যাহতিপ্রাপ্ত শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক, হত্যা মামলার আসামি, পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও অপহরণ মামলার আসামি, অছাত্র, সরকারি চাকরিজীবী, আইনজীবী, বয়স্ক এবং বেশ কয়েকজন বিবাহিত স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগের এ তালিকা অনুমোদন ও প্রকাশের পর পুরো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের রাজনীতিতে বইছে নিন্দার ঝড়। সেই সঙ্গে  এমন কর্মকাণ্ডের জন্য চরমভাবে ধিক্কার জানাচ্ছেন সাবেক নেতৃবৃন্দ। তারা কমিটি থেকে অভিযুক্তদের দ্রুত বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন। ১৯ মে কেন্দ্র থেকে মোস্তাফিজুর রহমান সোহেলকে আহ্বায়ক ও তানভীরুল ইসলাম হিমেলকে যুগ্ম-আহবায়ক করে ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জানা যায়, জেলা ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির বেশিরভাগই নিয়মিত ছাত্র নন। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদ বঞ্চিতরা। বর্তমান কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের বিরুদ্ধে এক শিক্ষককে পেটানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। সরকার বাদি ওই মামলায় সে জামিন নিয়ে নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছে। টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষপদে অব্যাহতিপ্রাপ্ত শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক, হত্যা মামলার আসামি, পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও অপহরণ মামলার আসামি, অছাত্র, সরকারি চাকরিজীবী, আইনজীবী, বয়স্ক এবং বেশ কয়েকজন বিবাহিত স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগের এ তালিকা অনুমোদন ও প্রকাশের পর পুরো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের রাজনীতিতে বইছে নিন্দার ঝড়। সেই সঙ্গে  এমন কর্মকাণ্ডের জন্য চরমভাবে ধিক্কার জানাচ্ছেন সাবেক নেতৃবৃন্দ। তারা কমিটি থেকে অভিযুক্তদের দ্রুত বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন। ১৯ মে কেন্দ্র থেকে মোস্তাফিজুর রহমান সোহেলকে আহ্বায়ক ও তানভীরুল ইসলাম হিমেলকে যুগ্ম-আহবায়ক করে ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জানা যায়, জেলা ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির বেশিরভাগই নিয়মিত ছাত্র নন। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদ বঞ্চিতরা। বর্তমান কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের বিরুদ্ধে এক শিক্ষককে পেটানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। সরকার বাদি ওই মামলায় সে জামিন নিয়ে নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছে। এসব বিষয়ে নবগঠিত জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল জানান, বিতর্কিতদের নাম আমরা দেইনি। কিছু সংসদ সদস্য ও দলীয় নেতাদের কাছ থেকে কিছু নাম নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ বর্তমান আহ্বায়ক কমিটির অনুমোদন করেছে। এতে আমাদের কোন হাত নেই। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগে’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহের ইসলাম জোয়াহের জানান, তারা যে খসড়া কমিটি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জমা দিয়েছিলেন সেখানে কোন সন্ত্রাসী এবং অছাত্রের নাম দেয়া হয়নি। খান পরিবারের পৃষ্টপোষকতায় তারা ঢুকে থাকতে পারে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat