×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৫
  • ৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৬
নিজস্ব প্রতিনিধি:- হাইওয়ে পুলিশের বিভিন্ন থানা বা ফাঁড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৭০০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করেছে। এ সময় মাদক বহনের অভিযোগে ১টি মাইক্রোবাস জব্দ করা হয়। হাইওয়ে পুলিশের অপারেশন ও স্পেশাল এ্যাফেয়ার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান, কুমিল্লা রিজিয়নের ময়নামতি হাইওয়ে থানা ১২০০ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম (২৮) ও মনির হোসেন(১৫) কে, ফাজিলপুর হাইওয়ে ফাঁড়ি ২৫০০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম (৩৩) ও আমেনা খাতুন (৩৪), মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি একটি মাইক্রোবাস তল্লাশি করে ২০০০ পিস ইয়াবাসহ মাহামুদুল হক (৪০) কে গ্রেফতার করে। এ সময় মাদক বহনের অভিযোগে মাইক্রোবাসটি আটক করা হয়। লাকসাম ক্রসিং হাইওয়ে ফাঁড়ি ২ কেজি গাঁজাসহ কালু মিয়া (৩০) কে গ্রেফতার করে। অন্যদিকে গাজীপুরের খাটিহাতা হাইওয়ে থানা ৫০ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের তিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat