×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৭
  • ৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে নামাজরত অবস্থায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিনিধি:- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মসজিদের এক ইমামকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় দায়ের কোপের আঘাতে মসজিদের এক মুসল্লি আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মাঝিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইমামের নাম আবদুল মজিদ মুন্সী। তাঁর বাড়ি টাঙ্গাইলে নাগরপুর উপজেলা সদর এলাকায়। তিনি ২০-২২ বছর ধরে গোবিন্দপুর মাঝিপাড়ায় বসবাসের পাশাপাশি মসজিদে ইমামতি করে আসছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এশার জামাত শেষে আবদুল মজিদ নামাজ পড়ছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে জহিরুল হক নামের এক ব্যক্তি এসে দা দিয়ে এলোপাতাড়ি তাঁকে কোপায়। বাঁধা দিতে গেলে মুসল্লি হাবিবুর রহমানকেও কুপিয়ে পালিয়ে যায় জহিরুল। পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইমাম আবদুল মজিদ মুন্সীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ইমাম আবদুল মজিদের ছেলে জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘বাবা জামাতের নামাজ শেষ করে নিজে নামাজ পড়ছিলেন। এ সময় জহিরুল হক বাবার ঘাড়ে দা দিয়ে কোপ দেয়। আমি এ ঘটনার বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, স্থানীয়রা দাবি করেছে জহিরুল হক মানসিক ভারসাম্যহীন। কয়েক বছর আগে নিজের স্ত্রীকে একইভাবে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে জহিরুলের বিরুদ্ধে। অভিযুক্ত জহিরুল হককে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে ওসি জানান। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ধারালো অস্ত্রের আঘাতেই আবদুল মজিদের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat