×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-০১
  • ৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিধ্বস্ত হতে অল্পের জন্য রক্ষা পেলেন সানি লিওন
বিনোদন ডেস্ক:- বলিউডের বহুল আলোচিত অভিনেত্রী সানি লিওনকে বহনকারী তাঁর ব্যক্তিগত উড়োজাহাজটি বিধ্বস্ত হতে হতে রক্ষা পেয়েছে। অত্যন্ত দক্ষতার সঙ্গে তা সামলে নিয়েছেন পাইলট। সেই উড়োজাহাজে সানির স্বামী ও বন্ধুরা ছিলেন। আজ বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌভাগ্যবান সানি তাঁর ভক্তদের উদ্দেশে টুইট করে বলেন, মহারাষ্ট্রে দুর্গম এক এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে। কিন্তু পাইলট খুব দক্ষতার সঙ্গে সামলে নেন। এতে দুর্ঘটনা হতে হতেও আর হয়নি। তবে দলটি গন্তব্যে না গিয়ে বাড়ি ফিরে আসে। সানি টুইটারে লিখেছেন, ‘এখনো সবাই আতঙ্কে আছেন। তাই আমি তাঁদের সাহস দিতে কিছু হয়নি এমন ভাব করছি। ঈশ্বরকে ধন্যবাদ। বৈরী আবহাওয়ার কারণে আমাদের উড়োজাহাজ প্রায় বিধ্বস্ত হচ্ছিল। এখন আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের পাইলটকেও তাঁর অসাধারণ দক্ষতার জন্য ধন্যবাদ। তিনি আমাদের জীবিত ফিরিয়ে এনেছেন। কিন্তু জানেন, মধ্য আকাশে পাইলট যখন ঈশ্বরকে ডাকছিলেন, তখন কেমন লাগছিল!’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat