×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৫
  • ৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিচার শুরু বিএনপির ২৫ নেতার
নিজস্ব প্রতিনিধি:- বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ২৫ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এই অভিযোগ গঠন করেন। আগামী ২৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ২৫ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী পল্টনের নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে যেতে গিয়ে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ৫ অক্টোবর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। হাবিব উন নবী খান সোহেলসহ অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, মীর শরাফত আলী শফু, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান তালুকদার, আসাদুজ্জামান নেছার, সাইফুল ইসলাম, হাবিবুর রশিদ, রফিকুল আলম মজনু, আবুল মনসুর খান, কামাল আনোয়ার আহমেদ, ইয়াসিন আলী, হামিদুর রহমান, এসএম জাহাঙ্গীর, হাসান মামুন, আ ক ম মোজাম্মেল হক, শহিদুল ইসলাম বাবুল, ওবাইদুল হক নাসির, আবদুল মতিন, নূর সালাম, আলী রেজাউর রহমান ও সুমন। আসামি পক্ষের আইনজীবী জহির রায়হান ও মহিউদ্দীন চৌধুরী প্রথম আলোকে জানান, এই মামলার সব আসামি জামিনে আছেন। অভিযোগ গঠনের সময় যে আসামিরা উপস্থিত ছিলেন, তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat