×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৬
  • ৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপিকে আহ্বান
নিজস্ব প্রতিনিধি:- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন। খুব আনন্দের কথা।’ তিনি আরো বলেন, ‘তাতে আমরা কিছুটা আনন্দিত হয়েছি এ জন্য, তাহলে আপনি বুঝতে পেরেছেন যে বিএনপি ছাড়া নির্বাচন হবে না। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা ওই ইফতারের আয়োজন করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনার (শেখ হাসিনা) মুখ থেকে আমাদেরকে অংশগ্রহণ করার কথা বলা এটা আগে কখনো শুনিনি। এবার শুনলাম। মির্জা ফখরুল আরো বলেন, ‘সেখানে আপনি যে কথাটা বলেছেন যে আমরা যেন ভুল না করি ২০১৪ সালের মতো, নির্বাচনে যেন যাই। আমরা তো নির্বাচনে যেতে চেয়েছি। আপনারা চাতুরি করে, প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করে, বুঝতে না দিয়ে আপনারা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশোধনী করলেন। সুইডেনে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘হত্যা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বাদ দিয়ে আগামী নির্বাচনে অংশ নিন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুইডেনের স্টকহোমে সিটি কনফারেন্স সেন্টারে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা চাই গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক। আমরা চাই তারা (বিএনপি) পুনরায় নির্বাচন থেকে সরে যাওয়ার মতো ভুল না করুক। বরং আমরা চাই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জনগণ বিচার করবে কারা ক্ষমতায় আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat