×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৮
  • ৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আবগারি শুল্ক নামটি ভালো শোনায় না : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- ব্যাংকে গচ্ছিত টাকার ক্ষেত্রে আবগারি শুল্ক হার ও নাম পরিবর্তিত হবে, নতুন নাম হতে পারে স্মার্ট ইনকাম ট্যাক্স। এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী  আবুল মাল আবদুল মুহিত। আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৭টি রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা জানান। আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আবগারি শুল্ক নামটি ভালো শোনায় না, তাই এর নাম পরিবর্তন হবে। এ শুল্ক আগে থেকেই ছিল, আমি শুধু হার বাড়িয়েছি। এতেই ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। চিৎকার যেহেতু হচ্ছে তাহলে এ হারে কিছু পরিবর্তন হবে। তিনি আরও বলেন, ‘টাকা পাচার হয়, টাকা কালো হলে। বিদ্যমান আইনের কারণেই কালো টাকার জন্ম হয়। এর প্রধান উৎস হলো জমির কেনাবেচা। অঞ্চল ভিত্তিক জমির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারপরও সেটি বাস্তবায়ন হয় না। তাই এখানে কিছুটা পরিবর্তন হবে। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমানসহ সব রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat