×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৮
  • ৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে মাটি ধসে ঘরচাপায় মা ও মেয়ের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:- মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভারী বর্ষণে টিলার মাটি ধসে ঘরচাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বড়লেখা উপজেলার সদর (বড়লেখা) ইউনিয়নের ডিমাই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ডিমাই গ্রামের আছিয়া বেগম (৪০) ও তাঁর মেয়ে ফাহমিদা বেগম (১৩)। বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সুয়েব আহমদ আজ রোববার প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এতে রাতে টিলার মাটি ধসে নিচে ঘরের ওপর পড়ে। ওই ঘরচাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান প্রথম আলোকে বলেন, টিলার মধ্যে টিন ও বেড়ার ঘর ছিল। টিলার মাটি ধসে ঘরের নিচে চাপা পড়ায় ঘটনাস্থলে ওই দুজনের মৃত্যু হয়। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এদিকে গতকাল ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম কালাইরাগ গ্রামে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডুবে শিশুসহ দুজন মারা গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও এক শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat