×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৯
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সবোর্চ্চ ব্যাক্তির নির্দেশে বিএনপি মহাসচিবসহ নেতাদের ওপর আক্রমণ : রিজভী
নিজস্ব প্রতিনিধি:- রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিবসহ নেতাদের ওপর আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের আকস্মিক আক্রমণ রাষ্ট্রের সবোর্চ্চ ব্যাক্তির নির্দেশে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পল্টনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, গুন্ডামীর এই নবসংস্করণ জনসমর্থন ছাড়া দু:শাসন টিকিয়ে রাখারই ইঙ্গিতবহ এটি। রাজনৈতিক ভদ্রতার নিয়ম-কানুন মানা আওয়ামী লীগের ঐতিহ্যে নেই। আওয়ামী লীগ সন্ত্রাস আর গুন্ডামীকেই নিজেদের জীবনে-আচরণে-কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করেছে। আওয়ামী-রাষ্ট্র সমালোচনা ও বিরোধী দলের গণতন্ত্রস্বীকৃত তৎপরতাকে স্তব্ধ করে দেয়া বাধ্যতামূলক কর্মসূচি বলে মনে করে তারা। উল্লেখ্য, রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে রোববার বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই সময় মির্জা ফখরুলসহ বিএনপির সিনিয়র আরও কয়েকজন নেতা আহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat