×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৯
  • ৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লন্ডনে তারাবির নামাজের মুসল্লিদের ওপর গাড়ি চাপায় একজন নিহত
আন্তর্জাতিক ডেস্ক:- লন্ডনে তারাবির নামাজের মুসল্লিদের ওপর গাড়ি চাপায় অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। ফিনসবারি পার্কের একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আটক করা হয়েছে একজনকে। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেছেন প্রধানমন্ত্রী টেরিজা মে। ডেকেছেন জরুরি বৈঠক। লন্ডন ব্রিজ হামলার পনেরো দিন পার না হতেই রক্তাক্ত ফিন্সবারি পার্ক। এবার হামলার শিকার মুসলমানরা। সেভেন সিস্টার্স রোডে তারাবির নামাজ শেষে ফিরছিলেন মুসল্লিরা। আচমকা তাদের দিকে ধেয়ে আসে একটি গাড়ি। গাড়িতে অন্তত তিন জন ছিল। পুলিশ আসার আগেই এলাকার মানুষ চালককে আটক করে। দুজন পালিয়ে যায়। ৪৮ বছর বয়সী ঘাতককে পুলিশে সোপর্দ করা হয়েছে। মুসলিম কাউন্সিল অব ব্রিটেন দাবি করেছে, ইচ্ছা করেই নিরীহ মানুষদের ওপর গাড়ি তুলে দেয়া হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান,সোজা চলে যাচ্ছিল ভ্যানটি। ঠিক যখন মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে এলো, গতি বাড়িয়ে তাদের ওপর তুলে দেয়া হয়। অনেক মানুষ মারাই ছিল তাদের উদ্দেশ্য। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। এর আগেও ফিন্সবারি পার্কের এই মসজিদের সামনে হামলা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat