×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-২১
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিনিধি:- নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রাক-মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মো. মামুনুর রশিদ (৩৫) ও মনিরুল ইসলাম (৩৪)। তাঁদের বাড়ি পঞ্চগড়ে। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন তিনজন। আহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। হতাহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাস যাত্রী। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল বাকী জানান, আজ ভোররাত সাড়ে চারটার দিকে একটি মাইক্রোবাস পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে চিকলী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে মালবোঝাই একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রংপুর থেকে সৈয়দপুরগামী আরও একটি ট্রাক সামনে থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হন তিনজন। ওসি বলেন, নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক দুটি নিয়ে চালকেরা পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি জানিয়ে আব্দুল্লাহেল বাকী বলেন, মাইক্রোবাসের যাত্রীরা ঢাকায় পুঁজিবাজার–সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat