×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৭-১৯
  • ৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসী সংগঠনের সমর্থনের অভিযোগ এনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক:- বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সমর্থনের অভিযোগ এনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের ওপর এই নিষেধাজ্ঞা আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নতুন এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ১৮টি সংস্থা বা ব্যক্তি এই নিষেধাজ্ঞার আওতায় আসবে। তারা সবাই ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম বা ‘এলিট রিপাবলিকান গার্ডস কোর’-এর সমর্থন করেছিলেন।ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম জাতিসংঘের নিয়মনীতির বিরুদ্ধে যায় বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সিরিয়া সরকার, হিজবুল্লাহ ও হামাসকে সমর্থন করার জন্য ইরানকে কড়া সমালোচনাও করা হয়। এ ছাড়া ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সমর্থনের জন্যও অভিযুক্ত করা হয় ইরানকে।বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যে ইরানের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। ইরানের কর্মকাণ্ডে ওই অঞ্চলের স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।’‘ইরান হিজবুল্লাহ, হামাসের মতো বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদকে সমর্থন জানাচ্ছে, যা ইসরাইল ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য হুমকি। নিজ পক্ষের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের নিষ্ঠুরতার পরও ইরান তাঁকে সমর্থন জানিয়েছে।’এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে প্রতিহিংসামূলক বলে উল্লেখ করেছে ইরান। এক বিবৃতিতে তারা জানায়, নতুন এই নিষেধাজ্ঞা ‘একপাক্ষিক ও অবৈধ’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat