×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৭-২২
  • ৬২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে ৫ জানুয়ারি স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না : মওদুদ আহমদ
নিজস্ব প্রতিনিধি: – সরকার চাইলে ১৯৯১ সালের ফর্মুলায় আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তবে দেশে ৫ জানুয়ারি স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ব্যারিস্টার মওদুদ।বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমস্যা এখন একটাই। যার সঙ্গে রোডম্যাপের কোনো সম্পর্ক নাই। সেটা হলো মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। ১৯৯১ সালে যেভাবে হয়েছে সেভাবে একইভাবে নির্বাচন। বিভিন্ন পন্থা থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে। কিন্তু একই লক্ষ্য অর্জন করার জন্য একটা সমঝোতার মাধ্যমে যদি নির্বাচন করা যায় সেখানে সংবিধান কোনো মুখ্য অন্তরায় হবে বলে আমি মনে করি না।’নির্বাচন কমিশনের দেওয়া রোডম্যাপকে একদলীয় শাসন কায়েমের রোডম্যাপ বলে উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন, এই রোডম্যাপে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার কোনো দিকনির্দেশনা নেই। তিনি বলেন, সরকার আরেকটি প্রহসনের নির্বাচন করার ষড়যন্ত্র করছে, তবে তাতে সফল হওয়ার কোনো রাস্তা খুঁজে পাবে না আওয়ামী লীগ।জনগণ এবার তাদের ভোটের অধিকার আদায় করে ছাড়বে হুঁশিয়ারি দিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, আলোচনায়-সমঝোতায় আসাই হবে আওয়ামী লীগের জন্য সঠিক পথ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat