×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ৭৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পগবার প্রস্তুাব পেয়েছিল ম্যানসিটি: গার্দিওলা
স্পোর্ট ডেস্ক: জুভেন্টাস থেকে ২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন পল পগবা। ফরাসি ওই মিডফিল্ডারের ওপর ওই সময় চোখ পড়েছিল ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর। ২০১৮ সালের জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে পগবাকে নিতে ম্যানসিটি নাকি প্রস্তাব পেয়েছিল বলে জানালেন ক্লাবটির বর্তমান কোচ পেপ গার্দিওলা। ম্যানচেস্টার ডার্বিতে আজ মুখোমুখি হবে ম্যানসিটি ও ম্যানইউ। রেডডেভিলসদের বিপক্ষে আজ জয় পেলে ৬ ম্যাচ হাতে রেখেই ইংলিশ লিগ শিরোপার স্বাদ নেবে সিটিজেনরা। গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে ম্যানইউ শিবিরের অন্যতম সেরা তারকা পগবাবে নিয়ে কথা বলেছেন ম্যানসিটি কোচ। দুই মাস আগে ম্যানইউর পগবা ও হেনরিখ খিতারায়ানের জন্য প্রস্তাব পেয়েছিল ম্যানসিটি। তবে এ দুই তারকার প্রতি মনযোগী না হওয়ায় গার্দিওলাকে নাকি ‘কাপুরুষ’ ও ‘কুকুর’ বলেছিলেন তাদের এজেন্ট মিনো রাইওলা। মর্যাদার ডার্বি ম্যাচের আগে সেই কথা সংবাদ সম্মেলনে প্রকাশ করলেন গার্দিওলা। শনিবার সংবাদ সম্মেলনে পগবার কথা উঠতেই গার্দিওলা বলেন, ‘দুই মাস আগে খিতারায়ন ও পগবাকে আমাদের সঙ্গে নেওয়ার জন্য সে (রাইওলা)  প্রস্তাব দিয়েছিল। আমাকে কুকুরের সঙ্গে তুলনা করা খারাপ ছিল। তাকে কুকুরের প্রতি সম্মান দেখাতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat