×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৮
  • ৭২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেসবুক মেসেঞ্জারে সেন্ড মেসেজও ডিলিট করা যাবে
ফেসবুক মেসেঞ্জারে ভুলবশত কাউকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন। কিন্তু চাইলেও সেই মেসেজ ডিলিট করার উপায় থাকে না। ফেসবুক ব্যবহারকারীদের সেই আফফোস হয়তো এবার দূর হতে চলেছে। গ্রাহকদের দিকে তাকিয়ে এবার মেসেঞ্জারে যুক্ত হতে চলেছে ‘ডিলিট’ অপশন।
সম্প্রতি একটি টেকনোলজি ওয়েবসাইটে ফেসবুকের নতুন ফিচার সংক্রান্ত বেশ কিছু তথ্য দেন এক ফেসবুক কর্তা। সেখানেই ডিলিট অপশন মেসেঞ্জারে যুক্ত হওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন তিনি। ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে অনেকদিন আগে থেকেই ডিলিট অপশনটি চালু হয়ে গিয়েছিল। ওই প্রতিবেদন অনুযায়ী, মেসেঞ্জারে সিক্রেট চ্যাট বলে একটি অপশন অনেকদিন আগে চালু করা হয়েছিল। সিক্রেট চ্যাটের ফলে গোপনীয়তা বজায় রেখে কথা বলা যায়। কিছুক্ষণ পরেই এই চ্যাট আপনা থেকেই ডিলিটও হয়ে যেত। কিন্তু গ্রাহকদের অনেকদিন ধরেই দাবি ছিল যে, মেসেঞ্জারেও মেসেজ ডিলিট করার অপশন থাকা উচিত। সেই দিকেই তাকিয়ে ফেসবুক এমন উদ্যোগ নিচ্ছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে নতুন অপশনটির নাম হতে পারে ‘আনসেন্ড’। কিন্তু কবে এই ফিচার ব্যবহার করা যাবে তা অবশ্য খোলসা করে জানাননি ফেসবুকের ওই কর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat