×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুতেই ভ্যাট নয়: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেওয়া যাবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব বিষয় ভ্যাট মুক্ত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে মোট ১৬টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। একনেক সভায় অনির্ধারিত বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় র্অথমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রী কোনো একটি অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে কথা বলেছিলেন। সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আশা করি এ বিষয়টি নিষ্পত্তি হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেওয়া হবে না। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবনের সব কিছুই থাকবে ভ্যাটমুক্ত। প্রধানমন্ত্রী এই বিষয়টি একনেক সভায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat