×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৪
  • ১২১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘তারেকের নৈতিক অধিকার নেই রাজনীতি করার’
নিজস্ব প্রতিনিধি:-  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মনে করেন, নিজের অবস্থান জনগণের কাছে পরিষ্কার না করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নৈতিক অধিকার নেই রাজনীতি করার। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। গত ২১ এপ্রিল লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সংবর্ধনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, তারেক রহমান বাংলাদেশি পাসপোর্ট ফিরিয়ে দিয়েছেন। এর দুই দিন পর বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের জমা দেয়া পাসপোর্ট প্রদর্শনের চ্যালেঞ্জ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমনকি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ দেন তারেক রহমান। এর মধ্যে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের কাছে তারেক রহমানের জমা দেয়া পাসপোর্টের নথি দেখান। আর আজ মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পাসপোর্ট জমা দেয়ার সত্যতা স্বীকার করেন। এসব প্ররিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুক বার্তায় বলেন, তার বক্তব্য নিয়ে বিএনপি শুধু শুধু ঘাঁটাঘাঁটি করতে গিয়ে নিজেরাই আরও ঝামেলায় পড়েছে। প্রতিমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে দেয়া হলো: ‘রিজভী সাহেব চ্যালেঞ্জ দিয়েছিলেন ফিরিয়ে দেয়া পাসপোর্ট থাকলে তা দেখাতে। গতকাল তা মিডিয়ায় দেখিয়ে উল্টো চ্যালেঞ্জ দিয়েছিলাম, তাদের পরিবারের পাসপোর্ট ফেরত দেয়া না হলে তারা দেখাক অথবা মেয়াদ বৃদ্ধির আবেদন করলে তাও প্রমাণসহ বলুক। ‘আজকে তারা পিছুটান দিয়ে মির্জা ফখরুল সাহেবকে দিয়ে স্বীকার করেছেন যে তারেক রহমান পাসপোর্ট জমা দিয়েছেন! এবং এটাও বলেছেন, তিনি সাময়িকভাবে বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন!!! যে তথ্য আমি ২০১৫ এবং ২০১৭ তেও প্রকাশ করেছি তা নিয়ে শুধু শুধু ঘাঁটাঘাঁটি করতে গিয়ে তারা নিজেরাই আরও ঝামেলায় পড়েছেন। ‘সকলেই আশা করি জানেন এবং বোঝেন যে রাজনৈতিক আশ্রয় নিতে হলে অন্য দেশের নাগরিকত্ব পরিহার করতে হয়, সাময়িক হলেও। কারণ রাজনৈতিক আশ্রয়ের মূল যুক্তিই দেয়া হয় যে আপনার দেশে আপনার স্থান নেই। পাসপোর্ট ফেরত দেয়ার মূল কারণ এবার বোঝা গেলো। ‘আমাদের মূল প্রশ্নটি হলো যে নিজের অবস্থান জনগণের কাছে পরিষ্কার করে না বা সংকোচ বোধ করে তার কোনো নৈতিক অধিকার থাকে না রাজনীতি করার, দলের সাময়িক প্রধান তো দূরের কথা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat