×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৫
  • ৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্যাসলাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু, মা-বাবা দগ্ধ
নিজস্ব প্রতিনিধি:-  রাজধানীর মিরপুরে একটি ভবনে গ্যাসলাইনের বিস্ফোরণে দগ্ধ হয়ে তামীম নামের সাত মাসের এক শিশু মারা গেছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন শিশুটির বাবা মানিক এবং মা মীনা।
মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মানিকের শরীরের ৯৫ শতাংশ এবং মীনার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীদের বরাত দিয়ে আমাদের মেডিকেল প্রতিনিধি জানান, রাত ১২টার দিকে মিরপুর ১১ নম্বরের চার নম্বর সড়কের চার নম্বর বাড়ির পাঁচ তলা ভবনের নিচ তলায় এই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ওই পরিবারের তিন সদস্য দগ্ধ হন। প্রথমে তিনজনকে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে শিশু তামীমকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পরিদর্শক মিজানুর রহমান বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে ফুটো থাকায় এই বিস্ফোরণ হয়েছে। দগ্ধ মানিক স্থানীয় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করেন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার চন্ডিপাশা গ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat