×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৫
  • ৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শাওমি আনলো ৬ জিবি র‌্যামের ফোন
অবশেষে বাজারে এলো শাওমির ৬ জিবি র‌্যামের মি সিক্স এক্স। এই ফোনটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। শাওমির সর্বশেষ ফ্লাগশিপ ডিভাইস এটি।
অধিক র‌্যাম ছাড়াও ফোনটিতে বেশ কিছু ফিচার রয়েছে। এতে ফুল ভিউ ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং অধিক মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। চীনে আজ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাওমি মি সিক্স এক্স বাজারে বিক্রির ঘোষণা করে। ২৭ এপ্রিল থেকে ক্রেতারা এটি কিনতে পারবেন। চীনে ফোনটির দাম ধরা হয়েছে ১৭৯৯ ইয়েন। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২৪ হাজার টাকা। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে ফোনটি এলে এর দাম হবে কমছে কম ৩০ হাজার টাকা। ফোনটিতে আছে ৫.৯৯ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। দুইটি ভার্সনে ফোনটি বিশ্ব বাজারে পাওয়া যাবে। একটি ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রমের। অন্য ভার্সনটি ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রমের। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে। শাওমির নতুন এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসস ব্যবহার করা হয়েছে। প্রসেসরের ক্লকস্পিড ২.২ গিগাহার্জ। এতে এলপিডিডিআর৪এক্স র‌্যাম ব্যবহার করা হয়েছে। ছবির জন্য শাওমি মি সিক্স এক্স ফোনটিতে দুইটি রিয়ার ক্যামেরা রয়েছে। একটি ১২ মেগাপিক্সেলের। অন্যটি ২০ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ২০ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরায় ফেস আনলক ফিচার আছে। কুইক চার্জ ৩.০ টেকনোলজি সমৃদ্ধ ফোনটিতে ৩০১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। শাওমি দাবি করছে তাদের ফোনটি মাত্র ৩০ মিনিটি ৫০ শতাংশ চার্জ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat