×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৫-১০
  • ৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোরে উদ্ধার ৮ জেব্রা বঙ্গবন্ধু সাফারি পার্কে
নিজস্ব প্রতিনিধি:-  যশোরের শার্শায় একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া ৯টি জেব্রার মধ্যে জীবিত উদ্ধার হওয়া ৮টি জেব্রা গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রাকে করে বিশেষ কায়দার বাক্সবন্দি জেব্রাগুলো সাফারী পার্কে আনা হয়। সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিছুর রহমান জানান, গত বছরের মে থেকে এ বছরের মার্চে জন্ম নেয়া তিনটি শাবকসহ সাফারিপার্কে ১৪টি জেব্রা রয়েছে। নতুন ৮টি জেব্রাসহ বর্তমানে পার্কে জেব্রা পরিবারের সদস্য সংখ্যা হলো ২২টিতে। সাফারি পার্কের ভেটেরিনারী সার্জন মো. নিজাম উদ্দিন জানান, ৮টি জেব্রাই শারীরিকভাবে দূর্বল। তাদের মধ্যে একটি অসুস্থ। জেব্রাগুলোর দ্রুত চিকিৎসা দেয়া দরকার। এদের মধ্যে একটি পুরুষ ও ৭টি মাদি। এর আগে পার্কে থাকা ১৪টি জেব্রার মধ্যে ৭টি হলো পুরুষ ও ৭টি মাদি। বন্যপ্রাণী ও ব্যবস্থাপনা বিভাগের খুলনা অঞ্চলের ফরেস্টার মোশারফ হোসেনের কাছ থেকে ৮টি জীবিত জেব্রা বুঝে নেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, উদ্ধার হওয়া ৮টি জেব্রা বুঝে নিয়েছি। জেব্রাগুলোর বাজার মূল্য প্রায় ৮০লাখ টাকা। এগুলোর বয়স আনুমানি ৫ থেকে ৭বছর। আপাতত এ জেব্রাগুলোকে মুল বেষ্টনীতে রাখা হবে। বিভিন্ন প্রকার স্বাস্থ্য পরীক্ষার তাদের মূল বেষ্টনীতে নেয়া হবে। তিন সপ্তাহ পর এদের দর্শনাথীদের জন্য মূল বেষ্টনীতে নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat