×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৫-১০
  • ৯৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল শনিবার
স্পোর্ট ডেস্ক:-  ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বিডিনিউজ টোয়েন্টি ফোর ও ঢাকা ট্রিবিউন। আগামী ১২ মে রোজ শনিবার শিরোপার জন্য লড়াই করবে উভয় দল।
শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ প্রথম সেমিফাইনালে বিডি নিউজ টোয়েন্টি ফোর ২-০ গোলে আর টিভিকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। জয়ী দলের পক্ষে গোল দুইটি করেন মাইদুল ইসলাম ও কামাল হোসেন তালুকদার। ম্যাচ সেরা হন কামাল হোসেন তালুকদার। দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঢাকা ট্রিবিউন টাইব্রেকারে ৩-২ গোলে চ্যানেল টোয়েন্টি ফোরকে হারিয়ে ফাইনালে বিডি নিউজের সঙ্গী হয়। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে ঢাকা ট্রিবিউনের রিয়েল, ফজলে রাব্বি ও বায়েজিদ গোল করেন। চ্যানেল টোয়েন্টি ফোরের সাদমান, রাশেদ গোল করলেও মিস করেন রবিউল। ম্যাচ সেরা হন ঢাকা ট্রিবিউনের বায়েজিদ। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও ফিফা রেফারি মনির হোসেন আজ সকালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্মরণে দ্বিতীয় সেমিফাইনালের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। ম্যাচ সেরার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর, জাতীয় দলের সাবেক ফুটবলার মাহবুব হোসেন রক্সি, জাতীয় সাবেক শাটলার জনাব এনায়েত হোসেন খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, বিএসজেসির সভাপতি জনাব আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক সাকির রুবেন, সিনিয়র সহ-সভাপতি জনাব মঈন উদ্দিন তারেক, প্রচার সম্পাদক জনাব আনোয়ার হোসেন, সদস্য জনাব রকিবুল ইসলাম ও জনাব আব্দুল মুকিত রুবেল। দুই সেমিফাইনালের ম্যাচ সেরাকে আলাদা ভাবে ৫০০০ করে দশ হাজার টাকা পুরস্কার প্রদান করেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাফুফে রেফারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব মোঃ ইকবাল হোসেন। ফাইনাল তারিখ             সময়         ম্যাচ            ১২-০৫-১৮    সকাল ১০:০০    বিডি নিউজ ২৪-ঢাকা ট্রিবিউন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat