×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৬
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখার পর তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপে
স্পোর্ট ডেস্ক:-ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখার পর ফ্রেঞ্চ লিগ কমিটি থেকে তিন ম্যাচ নিষিদ্ধ থাকার খবর শুনলেন পিএসজির ফরোয়ার্ড এমবাপে। শনিবার নিমেস অলিম্পিকের বিরুদ্ধে ৪-২ গোলে জয় পায় পিএসজি। ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড় ট্রেজি স্যাভানিয়ারকে ধাক্কা মেরে লাল কার্ড দেখেন এমবাপে।ঘটনার পর এমবাপে পিএসজি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করলেও লালকার্ডের জন্য এতটুকু অনুশোচনা ছিল না তার। বলেন, একই ঘটনা ঘটলে আবার ওই কাজ করবেন তিনি।ম্যাচে ০-২ গোলে পিছিয়ে থাকার পর নাটকীয়ভাবে সমতায় ফিরেছিল নিমেস। কিন্তু তৃতীয় গোল করে পিএসজি শিবিরে স্বস্তি ফেরান এমবাপে। গোলের পাশাপাশি একটিতে অবদানও রাখেন তিনি।ম্যাচের শেষ কয়েক সেকেন্ড বাকি থাকতে লাল কার্ড দেখেন এমবাপে। একটি ট্যাকলের জন্য স্যাভানিয়ারকে ধাক্কা মারেন। সঙ্গে সঙ্গে তাকে ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের ১৮ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখে থাকায় সেটি অবধারিতভাবে লাল কার্ড হয়ে যায়।ঘটনায় নিজের ভূমিকার জন্য স্যাভানিয়ারকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ছিলেন তিনি। সব মিলিয়ে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা তার সামনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat