×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৯
  • ৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডুয়েলগেজ রেল সংযোগের উদ্বোধন আগামীকাল
নিজস্ব প্রতিনিধি:-আগামীকাল বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া শাহবাজপুর সেকশন পুনর্বাসন এবং আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ (বাংলাদেশ অংশ) প্রকল্প দুটির কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুলাউড়া শাহবাজপুর সেকশন পুনর্বাসন ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে সহজ ও স্বাচ্ছন্দ্যময় আন্তঃদেশীয় ট্রেন যোগাযোগ পুনঃস্থাপন হবে এই প্রকল্পের মাধ্যমে। প্রকল্পের আওতায় মিটার গেজ এমব্যাংকমেন্ট সংস্কারসহ প্রায় ৫৩ কিঃমিঃ ডুয়েল গেজ রেল লাইন, সেতু ও কালভার্ট, স্টেশন অবকাঠামো নির্মাণ ও সংশ্লিষ্ট অন্যান্য পূর্ত কাজ সম্পাদন এবং নন-ইন্টারলকড কালার লাইট সিগন্যালিং সিস্টেম স্থাপিত হবে।৬৭৮ কোটি ৫০ লক্ষ ৭৯ হাজার টাকা প্রকল্প ব্যয়ে ভারতীয় নমনীয় ঋণ (এলওসি) ৫৫৫ কোটি ৯৮ লক্ষ ৭৬ হাজার টাকা এবং বাংলাদেশ সরকার বাকি ১২২ কোটি ৫২ লক্ষ ৩ হাজার টাকা সরবরাহ করবে।কুলাউড়া-শাহবাজপুর সেকশনটিতে বৃটিশ শাসনামল ১৮৯৬ সালের ৪ ডিসেম্বর মিটার গেজ লাইন চালু হয় কিন্তু বাজেট স্বল্পতার কারণে পরবর্তীতে এর যথাযথ রক্ষণাবেক্ষণ করা সম্ভব না হওয়ায় গত ৭ জুলাই ২০০২ তারিখে বন্ধ ঘোষিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat