×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১০-০৫
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে উন্নয়ন মেলায় মানুষের ঢল
নিজস্ব প্রতিনিধি:-রাজশাহী কলেজ মাঠে আয়োজিত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার আজ দ্বিতীয় দিন। মেলায় আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর স্টলসহ ২০০টির বেশি বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন বিষয়ক স্টল শোভা পাচ্ছে। দ্বিতীয় দিনেও প্রতিটি স্টলে মানুষের বেশ উপস্থিতি লক্ষ করা গেছে। বর্তমান সরকারের অর্থনৈতিক, সামাজিক এবং এসডিজি অর্জন সংক্রান্ত উন্নয়নের গতিশীল ধারা সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠী ও তরুণ সমাজের কাছে বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং ২০৪১ সালের মধ্যে উন্নয়নের রূপকল্প বা উন্নত বাংলাদেশের প্রস্তাবনা সম্পর্কে জনগণ অবহিত হচ্ছে। মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সরকারের সফলতা বিষয়ক রিয়েলিটি শো প্রদর্শন এবং মুক্তিযুদ্ধ ও সরকারের সফলতাকে উপজীব্য করে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat