×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১০-০৭
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নানার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত
বিনোদন ডেস্ক:-মৌখিক অভিযোগ তুলেছিলেন বেশ কিছু দিন আগেই। আজ শেষ পর্যন্ত নানা পটেকরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানার পাশাপাশি কোরিওগ্রাফার-পরিচালক গণেশ আচার্যের বিরুদ্ধেও মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাচক্রে, শুটিং সেরে আজই মুম্বই ফিরেছেন নানা। মুম্বই বিমানবন্দরে টিভি চ্যানেলের ক্যামেরার সামনে আরও এক বার সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে নানা তাঁর সঙ্গে অস্বস্তিকর আচরণ করেন। তিনি আপত্তি জানালে নানা একটি রাজনৈতিক দলের কর্মীদের ডেকে এনে তাঁর গাড়ি ভাঙচুর করান। মদত জোগান গণেশ-সহ কয়েক জন। সেই ঘটনার জেরেই থানায় তনুশ্রীর এ দিনের অভিযোগ। ইতিমধ্যেই তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন ফারহান আখতার, কাজল, প্রিয়ঙ্কা চোপড়া, আয়ুষ্মান খুরানার মতো তারকারা। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গাঁধীও হলিউডের ধাঁচে ‘মিটুইন্ডিয়া’ আন্দোলন শুরুর প্রয়োজনীয়তার কথা বলেছেন।নানা আগেই জানিয়েছিলেন, তিনি তনুশ্রীকে ক্ষমা চাইতে বলে আইনি নোটিস পাঠাচ্ছেন। জোধপুর থেকে ‘হাউসফুল-৪’ ছবির শুটিং সেরে আজ মুম্বইয়ে ফিরতেই বিমানবন্দরে সাংবাদিকেরা ঘিরে ধরেন তাঁকে। ধাক্কাধাক্কিতে গাড়িতে উঠতে অসুবিধে হওয়ায় এক সাংবাদিককে নানা বলেন, ‘‘দরওয়াজা ছোড়ো ভাই!’’ তার পর যা বলেন তার মর্মার্থ হল, ‘‘যেটা মিথ্যে, সেটা মিথ্যেই। দশ বছর আগেই আমি এর জবাব দিয়ে দিয়েছি।’’ চালকের পাশের আসনে বসে গাড়ির কাচ তুলে দৃশ্যত হাল্কা মেজাজেই বিমানবন্দর ছাড়েন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat