×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১১-০২
  • ৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থায়ী বসবাসের সুযোগ দিয়ে বিদেশি কর্মী নেবে জাপান
আন্তর্জতিক ডেস্ক:-অভিবাসন নিয়ম সহজ করার লক্ষ্যে খসড়া আইনে অনুমোদন দিয়েছে জাপানের সংসদ। এই আইনের আওতায় বিদেশি কর্মী নেবে জাপান। সেই সঙ্গে দক্ষতার ভিত্তিতে এসব বিদেশি কর্মীকে সপরিবারে স্থায়ী হওয়ার সুযোগও দিতে যাচ্ছে দেশটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিদেশি কঠোর অভিবাসন আইন রয়েছে। অন্য দেশ থেকে খুব কম সংখ্যক কর্মী নিয়ে থাকে তারা। কিন্তু নতুন নিয়মে দুটি ক্যাটাগরিতে বিদেশি কর্মী নেবে তারা। মূলত কর্মী সংকট মেটাতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে। নতুন নিয়মে নির্মাণ, কৃষি খামার বা স্বাস্থ্য খাতের জন্য ব্লু-কলার বা উৎপাদনশীল খাত সংশ্লিষ্ট কর্মী নেবে তারা। প্রথম ভিসা ক্যাটাগরিতে কর্মীরা পাঁচ বচরের জন্য জাপানে কাজের অনুমতি পাবে। এই সময়ে তারা বিশেষ কিছু দক্ষতা ও জাপানি ভাষার অপর দক্ষতা দেখাতে পারলে পরিবারের সদস্যদের কাছে নিতে পারবেন। পরে উচ্চ দক্ষতা অর্জনকারী কর্মীরা দ্বিতীয় ক্যাটাগরির ভিসা ও স্থায়ী বসবাসের অনুমতির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এই আইনটি এখন সংসদে পাস হওয়ার অপেক্ষায় আছে। তবে নতুন আইনটি বিরোধী দলের সমালোচনার মুখে পড়েছে। দেশটির শ্রমখাতে সম্ভাব্য প্রভাব ও অপরাধ বৃদ্ধির বিষয়ে আশংকার কথা জানিয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat