×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১১-০৩
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে বন্যা নিহত ২
আন্তর্জতিক ডেস্ক:-ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে দুই জন মারা গেছে। এছাড়া নিচু এলাকা থেকে প্রায় ৩শ লোককে সরিয়ে উঁচু স্থানে আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা আজ শনিবার এই তথ্য জানান। খবর সিনহুয়া’র।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা’র মুখপাত্র আরিজা রিকো বলেন, ভারী বৃষ্টিপাতে নদীগুলোর পানি উপচে বন্যার সৃষ্টি করেছে। প্রাদেশিক রাজধানী পাডাংয়ের প্রায় ৬শ’ বাড়িঘর পানিতে ডুবে গেছে।
তিনি বলেন, শক্তিশালী ঢেউয়ের আঘাতে নগরীর দুই বাসিন্দা মারা গেছেন।
তিনি আরো বলেন, ঢেউয়ের আঘাতে তিনটি সেতু ধসে পড়েছে এবং একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পানিতে ডুবে যাওয়া বাড়িঘরের মানুষ আত্মীয় স্বজনের বাড়ি, মসজিদ ও অন্যান্য উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat