×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১১-১২
  • ৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর
নিউজ ডেস্ক:- একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পুনরায় নির্ধারণ করে ৩০ ডিসেম্বর করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) প্রদর্শনী মেলার উদ্বোধনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা ওই সিদ্ধান্তের কথা জানান। কে. এম. নুরুল হুদা বলেন, ‘গতকাল অনেক রাজনৈতিক দল নির্বাচন কমিশনে এসে ভোটে অংশগ্রহণ করবে বলে ইচ্ছে প্রকাশ করেছে। সিদ্ধান্ত নিয়েছে।’ সিইসি বলেন, ‘বিএনপি, ঐক্যফ্রন্ট, বিকল্পধারাসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা অত্যন্ত স্বস্তির বিষয়। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। কারণ আমাদের বিশ্বাস ছিল, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই আলোকে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনরায় নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ সিইসি বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর। আর ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর।’ তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের তারিখ পরে জানানো হবে। সিইসি কে. এম. নুরুল হুদা বলেন, ‘গতকালের আগ পর্যন্ত আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আজ সকালে আমরা বসেছিলাম সিদ্ধান্ত নিতে। সেখানেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।’ গত ৮ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে. এম. নুরুল হুদা। ওই তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat