×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১১-১৫
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেপুটি নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন ট্রাম্প
আন্তর্জতিক ডেস্ক:-যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে নিযুক্ত ডেপুটি জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মিরা রিকার্ডেলকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওই নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্তের আবেদন জানানোর একদিনের মাথায় এই সিদ্ধান্ত এলো। বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেন, ‘রিকার্ডেল প্রশাসনের অন্য কোথাও দায়িত্ব পাবেন। আশা করি, তিনি তাঁর নতুন জায়গা থেকেও ট্রাম্প প্রশাসনকে সমর্থন দিয়ে কাজ করে যাবেন।‌‌’ ট্রাম্পের স্ত্রী মেলানিয়া দুদিন আগেই মিরা রিকার্ডেল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, ‌‘তিনি হোয়াইট হাউসে কাজ করার সম্মান পাওয়ার যোগ্য নন।’ গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ও ডেপুটি জাতীয় নিরাপত্তা কর্মকর্তার মধ্যে বাদানুবাদ হয়েছিল বলে জানা যায়। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মেলানিয়া ট্রাম্প ও মিরা রিকার্ডেল আফ্রিকা সফরের সময় উড়োজাহাজে বসার জায়গা নিয়ে বাদানুবাদে জড়ান। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রশাসনের ঊর্ধ্বতন পদপদবিতে রদবদল আনতে যাচ্ছেন বলে গণমাধ্যমগুলোতে খবর প্রকাশের সঙ্গে সঙ্গে এমন ঘোষণা এলো। খবরে বলা হচ্ছে, চিফ অব স্টাফ জন কেলি ও স্বরাষ্ট্রমন্ত্রী কিরস্টজেন নিলসনকেও অপসারণ করতে পারেন ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat