×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১১-২০
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শনিবারও খোলা থাকবে বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার
নিউজ ডেস্ক:-১ ডিসেম্বর, ২০১৮ থেকে প্রত্যেক শনিবার ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা থাকবে। আজ মঙ্গলবার বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ঝটিকা সফরে গিয়ে বিএসটিআই মহাপরিচালক এ কে এম শামসুল আরেফীন স্টেক হোল্ডারদের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় বিএসটিআই’র পরিচালক প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিএসটিআইয়ে যাতে সেবা গ্রহীতাদের কোন ধরণের হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে মহাপরিচালক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেন। পাশাপাশি বিএসটিআই’র সেবাকে কীভাবে আরো বেশি জনবান্ধব এবং গতিশীল করা যায় সে বিষয়ে তাদের মতামত চান। এ সময় স্টেক হোল্ডাররা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সেবা প্রদানের জন্য শনিবার খোলা রাখা, জনবল বৃদ্ধি এবং ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের পরিসর বৃদ্ধির দাবি জানান। ভবিষ্যতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের পরিসর বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে মর্মে মহাপরিচালক স্টেক হোল্ডারদের আশ্বস্ত করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat