×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১১-৩০
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদনির্বাচনের মধ্য দিয়ে বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ হবে: তোফায়েল
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ হবে। এ নির্বাচন হবে একটি অবাদ নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচন। যার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন।
শুক্রবার সন্ধ্যায় ভোলার পৌর সভার ১নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে ঘরোয়া আলোচনায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপির মেজর হাফিজ পানি সম্পদ মন্ত্রী ছিলেন। মোশারেফ হোসেন শাহজাহান পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু কেউ ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে পারেনি। ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার করার জন্য ৩ হাজার ২ শত কোটি টাকা ইতো মধ্যে ব্যায় করা হয়েছে এবং সারা ভোলায় ৫ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। এখন আরও ভোলার কোথায়ও নদী ভাঙ্গন নেই।’ বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আজকে গ্রামের মানুষ অনেক সুখে আছে। খাদ্যের অভাব নেই। ভাল পোশাক পরছে। হাতে মোবাইল ফোন। পাকা ঘর। ঘরে বিদ্যুৎ। টিভি ফ্রিজ, এয়ারকন্ডিশন। এটা শুধু ভোলা নয়। সারা বাংলাদেশেই গ্রামীণ উন্নয়নের একই চিত্র।’ তিনি আরও বলেন, ‘ভারতের বাণিজ্য মন্ত্রী ভোলার গ্রাম ঘুরে মন্তব্য করেন,তোমাদের গ্রাম দেখলে বুঝা যায় না এটা গ্রাম। প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছিলোন,গ্রামকে তিনি শহর করবেন। আজকে যেহেতু বিদ্যুৎ আছে, পাকা রাস্তা আছে। আজকের গ্রাম এখন শহরে পরিণত হয়েছে।’ ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্ত মাহামুদ, সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মো. ইউনুস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat