×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১২-০২
  • ৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল
নিউজ ডেস্ক:–একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ফেনী-১ আসনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। সারাদেশ ব্যাপী আজ মনোনয়নপত্র যাছাই-বাছাই চলছে। সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল।খালেদা জিয়ার আসনে বিকল্প হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া-৭, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন বগুড়া-৬ এবং ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।এরই মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিলের খবর পাওয়া গেছে। তারা হলেন- ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়া, ঢাকা-৬ আসনে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসন, লক্ষ্মীপুর-১ আসনের আওয়ামী লীগের বর্তমান এমপি এম এ আওয়াল, খুলনা-২ আসনে জাতীয় পার্টির এসএম এরশাদুজ্জামান ডলার ও টাঙ্গাইল-১ আসনে বিএনপির প্রার্থী স্বপন ফকির।ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গত ২৮ নভেম্বর। আজ ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর; আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। ভোট ৩০ ডিসেম্বর।
সারা দেশে ৩ হাজার ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat