×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১২-০৩
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিল্লীর কমনওয়েলথ মেলায় নজর কেড়েছে বাংলাদেশ প্যাভেলিয়ন
প্রবাস ডেক্স:-স্বল্পমূল্যে গার্মেন্ট পণ্য ও ঐতিহ্যবাহী খাবার দাবারের জন্য দিল্লী কমনওয়েলথ ওয়াইভস এসোসিয়েশন (ডিসিডাব্লিউএ) এ্যান্ড ডিপ্লোমেটিক কমিউনিটি বাজারে ব্যাপক সংখ্যক দর্শনার্থীর নজর কেড়েছে বাংলাদেশ প্যাভেলিয়ন। এই বাজারে (মেলা) ৩০টি দেশ অংশগ্রহণ করেছে। এতে রয়েছে গার্মেন্টস, খাবার, চকলেট ও পানি জাতীয় পণ্য। রাজধানীর নেহেরু পার্কে এ মেলায় ১শ’টি স্টল জমে উঠেছে। এসব স্টলে উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে তুর্কী, স্পেন, ভারত, ইউরোপ ও এশিয়ার খাবারের দোকান। দিল্লীর কূটনৈতিক মিশনগুলোর সদস্যসহ ব্যাপক সংখ্যক দর্শনার্থী আসছেন স্টলগুলোতে। বিভিন্ন কূটনৈতিক মিশন এই মেলায় তাদের দেশের ঐতিহ্যের প্রদর্শনে বিভিন্ন সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করছে। দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও তার স্ত্রী ডিসিডাব্লিউএ’র সাবেক সভাপতি তোহফা জামান আলী মেলায় বাংলাদেশ প্যাভেলিয়নের উদ্বোধন করেন। এ সময় হাইকমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও তাদের স্ত্রীগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্যাভেলিয়নে শার্ট, সোয়েটার, জ্যাকেট ও ঐতিহ্যবাহী জামদানী শাড়ীর পাশাপাশি দইবড়া, চটপটি বিরিয়ানীর মতো পণ্য রয়েছে। এই মেলায় বিক্রির বড় অংশ একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। প্রতিষ্ঠানটি দিল্লীর উপকণ্ঠে প্রতিবন্ধীদের জন্য দু’টি স্কুল পরিচালনা করে। গত বছর এ প্রতিষ্ঠানে বাংলাদেশ মেলায় বিক্রির থেকে ২.৫০ লাখ ভারতীয় রূপী দান করে।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat