×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-১২-১৭
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশকে হেসেখেলে হারাল ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্ট ডেস্ক:-টস জিতে বাংলাদেশের ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত যে ঠিক হয়নি, ম্যাচ শেষে সেটা ভালোভাবেই বোঝা গেছে। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের সামনে মাত্র ১৩০ রানের লক্ষ্য দিয়েছে তারা। আর এই লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো শুরু করে ক্যারিবীয়রা। তাই মাত্র ১০.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। আজ সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। স্বাগতিকদের করা ১২৯ রানের জবাবে অতিথি দলটি দুই উইকেট হারিয়েই ১৩০ রান করে। ১৯ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সে ধারাবাহিকতায় ৭৩ রানে হারায় পাঁচ উইকেট। তবে এক পাশ আগলে রাখেন সাকিব। ৪৩ বলে ৬১ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। যেটি সাজিয়েছেন আটটি চার ও দুটি ছক্কায়। ওয়ানডে সিরিজে দারুণ দুটি শতক করা শেই হোপ প্রথম টি-টোয়েন্টিতে দারুণ উজ্জ্বলতা ছুড়িয়েছেন। উদ্বোধনীতে ব্যাট করতে নেমে ২৩ বলে ৫৫ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। শুধু তাই মাত্র ১৬ বলে অর্ধশতক করেন। তিনি একাই বাংলাদেশি বোলারদের ভুগিয়েছেন।  এ ছাড়া নিকোলান পুরান ২৩ ও কিমো পল হার না মানা ২৮ রান করেন। মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট নিয়েও দলের হার এড়াতে পারেননি। ব্যাসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ এদিন ভালো সংগ্রহ গড়তে পারেনি। তামিম ইকবাল (৫), লিটন দাস (৬) ও সৌম্য সরকার (৫) দ্রুত আউট হন। বেশিক্ষণ থাকতে পারেননি মুশফিকুর রহিম (৫) ও মাহমুদউল্লাহও (১২)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat