×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০১-০৫
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বছরের পর বছর মার্কিন সরকার অচল রাখার হুমকি ট্রাম্পের
আন্তর্জতিক ডেস্ক:- মার্কিন সরকারে অচলাবস্থা নিয়ে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যতক্ষণ পর্যন্ত মেক্সিকো সীমান্তে অর্থ বরাদ্দ দিচ্ছে না এই অচলাবস্থা অব্যাহত থাকবে। খবর সিএনএনের। শুক্রবার কংগ্রেসের ডেমোক্র্যাট প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন। ট্রাম্প বলেন, প্রয়োজন হলে মার্কিন সরকারের অচলাবস্থা মাসের পর মাস এমনকি বছর ধরে চলবে। অবৈধ অভিবাসীদের ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের গুরুতারোপ করেন ট্রাম্প। এর আগে ট্রাম্প অবৈধ অভিবাসীদের ভয়ংকর সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন। ট্রাম্প জানান, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে ৫৬০ কোটি ডলার প্রয়োজন। ট্রাম্প শুক্রবার আরো জানান, সরকারের অচলাবস্থা বহু বছর ধরে সহ্য করতে প্রস্তুত আছেন তিনি কিন্তু মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেয়ার অবস্থান থেকে সরে যাবেন না। অন্যদিকে প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার বর্ষীয়ান ডেমোক্রেট ন্যান্সি পেলোসি বলেন, আমরা প্রেসিডেন্টকে স্পষ্ট করে বলতে চাই, সরকারের কার্যক্রম পুরোপুরি চালু না হলে এই সমস্যার সমাধান হবে না। এছাড়া গতকাল ডেমোক্রেটিক গরিষ্ঠ নতুন মার্কিন প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার দু’টি বিল পাস করেছে। এই দুই বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ দেয়া হয়নি। মেক্সিকোর সঙ্গে মার্কিন সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রতিনিধি পরিষদ কোন অর্থ বরাদ্দ না দেয়ায় ট্রাম্প এ বিলে ভেটো দেয়ার হুমকি দিয়েছে। বিলটির আওতায় ৮ ফেব্রুয়ারি পর্যন্ত হোমল্যান্ড সিকিউরিটি কার্যক্রমে এবং সেপ্টেম্বর পর্যন্ত অপর কয়েকটি সংস্থার জন্য তহবিল বরাদ্দ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat