×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০১-০৮
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০
নিউজ ডেস্ক:– সাভারের হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে হেমায়েতপুর শিল্পাঞ্চলের পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় ওই শিল্পাঞ্চলের অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত বেতন-ভাতায় বৈষম্যের অভিযোগ তুলে মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রথমে স্থানীয় দীপ্ত ফ্যাশনের শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করেন। পরে তাদের সঙ্গে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা যোগ দেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা বেশ কিছু যানবাহনে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বললে উত্তেজিত শ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে গরম পানি ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনার পর শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat