×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০১-১৯
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যৌন হেনস্থা হয়েছিল, বুঝতেই পারিনি :স্বরা ভাস্কর
বিনোদন ডেস্ক:- শুরুটা করেছিলেন তনুশ্রী দত্ত। যৌন হেনস্থার কথা প্রকাশ্যে বলেছিলেন মাস কয়েক আগে। অভিযোগের আঙুল ছিল বলি অভিনেতা নানা পটেকর সহ আরও কয়েকজনের দিকে। তার পর থেকেই #মিটু ঝড়ে উত্তাল হয়েছিল বলিউড। বহু তারকা নিজেদের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে জানিয়েছিলেন। এ বার সেই তালিকায় যোগ হল স্বরা ভাস্করের নাম। স্বরা জানিয়েছেন, বহু বছর আগে এক পরিচালক তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। কিন্তু তিনি যে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, তা সে সময় বুঝতেই পারেননি । না! সেই পরিচালকের নাম প্রকাশ্যে বলেননি স্বরা। স্বরার কথায়, ‘‘ছয় থেকে আট বছর আমার বুঝতে সময় লেগেছিল। সে সময় কোনও একটা আলোচনায় আমি অন্য কাউকে তাঁর হেনস্থার কথা বলতে শুনেছিলাম। তখন আমি ভেবেছিলাম, আমার সঙ্গে যেটা হয়েছিল কাজের জায়গায় সেটাও তো তা হলে যৌন হেনস্থা! আমাকে রীতিমতো লুঠ করেছিল ওই পরিচালক।’ স্বরা বোঝাতে চেয়েছেন, সে সময় তাঁর বয়স অনেক কম। অনভিজ্ঞতার কারণেই খারাপ আচরণের মানে বুঝতে পারেননি তিনি। ‘‘এখনও আমরা বাচ্চা মেয়েদের বোঝাই না, খারাপ আচরণের মানেটা কী। তারা হয়ত শুধু অস্বস্তিটা বোঝে, যেমন আমারও অস্বস্তি হয়েছিল’’ স্বীকারোক্তি স্বরার। সামাজিক ভাবে আরও বেশি সচেতন হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat